1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬৪ জনের মৃত্যু হলো।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ১৯৬ জনে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য নিয়ে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে বরিশাল বিভাগে তিনজন। ঢাকায় দুজন এবং একজন করে মৃত্যু হয়েছে ময়মনসিংহ ও খুলনায়।

বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ১৩৮ জন রোগী সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯ হাজার ১০১ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে চার হাজার ৬১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026