1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ডেঙ্গুতে গেল আরো ৮ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯৯৪ জন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, এ নিয়ে চলতি মাসের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হলো।

চলতি বছরে এখন পর্যন্ত ৪০৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে। এদের মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজার ৫৯৫ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর বাইরে ঢাকা বিভাগে ২৩৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026