1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

কত টাকার সম্পত্তি পাচ্ছেন এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩০৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক

 

কয়েক দিন ধরেই বিষয়টা আলোচনায়। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক এ আর রহমান। তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে নেই আর সম্পর্ক। প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের।

তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তার স্ত্রী!
অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ কোটি রুপির মালিক। তার সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সেই সম্পত্তির অর্ধেক ভাগ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু। তবে বিষয়টি উড়িয়ে দিলেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছেন আইনজীবী।
তিনি বলেছেন, ‘অনেকেরই ধারণা, বিচ্ছেদের পর নাকি ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রী পান। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেক ভারতীয় এই ভুল ধারণা পোষণ করেন।

কিন্তু এই ধরনের কোনো আইন ভারতীয় সংবিধানে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই এ আর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও তা প্রযোজ্য নয়।’
তিনি আরো জানান, আদালতে এ আর রহমান মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এই সময় যদি সায়রা বানু ভরণপোষের দাবি করেন, সেক্ষেত্রে আদালত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

পাশাপাশি সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ আরো জানান, উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

পাশাপাশি রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথ অবলম্বন করেছেন। তাই এ ক্ষেত্রে ভরণপোষণের কোনো জায়গা নেই।
প্রসঙ্গত, সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, এই দম্পতি তাদের সম্পর্কের দূরত্ব অনুভব করেছিলেন, যার জেরে এই কঠিন সিদ্ধান্ত। মঙ্গলবার রাতে রহমান ও বানু এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026