1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে টানা বৃষ্টির আভাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

তবে বৃষ্টির সম্ভাবনা আরো নিশ্চিত হতে পারে আগামী বুধবার। বৃষ্টির পর বাড়তে পারে শীত।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামী রবিবারও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে।
তিনি জানান, উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনো কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026