1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ক্ষমতায় এলে দাঙ্গার তদন্ত, মোদিকে মমতার হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘টাইম’ ম্যাগাজিন নরেন্দ্র মোদিকে ভারত বিভাজনের হোতা বলে হেডলাইন করেছিল। এবার বিজেপির হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

চরম হুঁশিয়ারি উচ্চারণ করে যাদবপুরের সভামঞ্চ থেকে মমতা বললেন, ‘মোদি আর অমিত শাহ- ওরা সব দাঙ্গাবাজ। এরা নাকি ক্লিনচিট পেয়েছে দাঙ্গার মামলা থেকে। ঐ ক্লিনচিটে কিছু হবে না। আবার খোলা হবে সব। হবে তদন্ত।’ এই হুঙ্কারের মধ্য দিয়ে মমতা জানান দিলেন, কেন্দ্রে তৃণমূল ক্ষমতাশালী হলে মোদির বিরুদ্ধে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে তৃণমূল।
তিনি বলেছেন, বাংলায় একটু হিন্দু-মুসলিম, এনআরসি করার হুমকি দিয়ে কিছু করতে পারবেন না। গোল্লা পাবেন। অমিত শাহর নাম না করে তিনি বলেন, ‘যারা বাঙালিকে কাঙাল বলে, তাদের কান ধরে উঠবস করা উচিত। জানা যায়, বিজেপির সভাপতি অমিত শাহ যেদিন কলকাতায় রোড শো করলেন, সেদিনই নরেন্দ্র মোদির চরম সমালোচনা করলেন মমতা ব্যানার্জি।

এর আগে অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘মাথা মোটা লোক। নরেন্দ্র মোদির রাইট হ্যান্ড, অর্ধশিক্ষিত। মাথায় কিচ্ছু নেই। শুধু দাঙ্গা লাগাও। টাকা ঢেলে দাঙ্গা লাগিয়ে এসো।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026