1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ফেসবুকে প্রেম, প্রেমিককে খুঁজতে গিয়ে পুলিশ হেফাজতে তরুণী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২০০ বার দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ; সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে জড়িয়ে পড়েন প্রেমের বন্ধনে। এরপর কলেজছাত্রী মারিয়া আক্তার মুন্নি নামে ওই প্রেমিকা টাঙ্গাইল থেকে প্রেমিক মো. সজিবকে খুঁজতে পটুয়াখালীর কলাপাড়ায় এসে পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার রাতে কলাপাড়া থানা পুলিশ মুন্নিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে উদ্ধার করেছে।

প্রেমের টানে কলাপাড়া যাওয়া ওই প্রেমিকা মুন্নির বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী প্রেমিকের খোঁজে সোমবার কলাপাড়ায় আসেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় এসে ফেসবুকে প্রেমিক সজিবকে খুঁজতে থাকেন। কিন্তু সজিবকে খুঁজে পেলেও গা ঢাকা দেয় সে।

ফেসবুক প্রেমিক সজিব উপজেলার মহিপুর এলাকার সিরাজের ছেলে। তিনি বিবাহিত ও তার সন্তান রয়েছে বলে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মারিয়ার অভিভাবকদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অবিভাবকদের হাতে তুলে দেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026