1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২৪৩ বার দেখা হয়েছে

রাজধানীর শ্যামপুরে আব্দুল মোনেম লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ইগলু আইসক্রিমের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ১৪ মে মঙ্গলবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, কাঁচামালের লেভেলিংয়ে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইসক্রিম যেই তাপমাত্রায় রাখার কথা ফ্রিজের তাপমাত্রা তার চেয়ে অনেক বেশি থাকা এবং ফ্যাক্টরির ভেতরে বিচ্ছিন্নভাবে প্যাকেট ভরা গলিত আইসক্রিম পড়ে থাকাসহ নানা ত্রুটি-বিচ্যুতি পায় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, আইসক্রিম তৈরির মেশিনের দুটি দিক থাকে। একদিক থেকে কাঠি ঢুকানো হয়, আরেকদিক থেকে আইসক্রিম তৈরি হয়ে বাইরে বের হয় (এক্সিট পয়েন্ট)। যে পয়েন্ট দিয়ে আইসক্রিমগুলো বের হয়, সেই জায়গাটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এ কারণে নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, প্রতিষ্ঠানটি পণ্য মোড়কীকরণ ও লেবেলিং রেগুলেশনের শর্ত পুরোপুরি না মানায় নিরাপদ খাদ্য আইনের ৩২ (ক) ধারায় তাদের আরও ২ লাখ টাকায় জরিমানা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026