1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

নিষিদ্ধ ৫২ পণ্য সরাতে চার দিনের সময় দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক;হাইকোর্ট থেকে বিক্রি নিষিদ্ধ ৫২টি পণ্য বাজার থেকে সরানোর ব্যবস্থা না নিলে নিরাপদ খাদ্য আইনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক। ১৪ মে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিক্রি নিষিদ্ধ ৫২টি পণ্য বাজার থেকে সরিয়ে নিতে তিন-চার দিন সময় দেওয়া হবে বলেও জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক। তিনি দুধের মান নিয়ন্ত্রনে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান।

৯ মে ওই ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার ও পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ না পর্যন্ত উৎপাদন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’র (সিসিএস) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

১২ মে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেন। আদেশে বলা হয়, যতক্ষণ পর্যন্ত ওই ৫২ পণ্য বিএসটিআইয়ের পরীক্ষায় পুনরায় উত্তীর্ণ না হচ্ছে, ততক্ষণ এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। এছাড়া বাজারে থাকা অনুত্তীর্ণ পণ্য প্রত্যাহার করে তা ধ্বংস করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026