1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

আইএমএফের শর্তে বাড়ছে খেলাপি ঋণ নানা কারণে ব্যবসা-উদ্যোগে মন্দা, খেলাপি না হতে ছয় মাস সময় চান ব্যবসায়ীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানায় বাড়ছে খেলাপি ঋণ। এতে ব্যবসায়ীরা আগের চেয়ে কম সময়েই খেলাপি হয়ে যাচ্ছেন। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ব্যবসায়ীরা। তারা মনে করেন, ঋণখেলাপি হওয়ার জন্য আগের মতো অন্তত ছয় মাস সময় দেওয়া উচিত।

আইএমএফ বলছে, কেউ তিন মাসের মধ্যে ঋণ শোধে ব্যর্থ হলে তা খেলাপি হয়ে যাবে। এতেই আপত্তি ব্যবসায়ীদের। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সংস্থাটির শর্ত মেনে হিসাব করায় অনেকেই খেলাপি হয়ে পড়ছেন।

ফলে খেলাপি ঋণ এখন সর্বকালের শীর্ষে অবস্থান করছে। মোট ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকা ঋণের মধ্যে দুই লাখ ৮৫ হাজার কোটি টাকাই খেলাপি, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ।

ঋণখেলাপি হওয়ার সময় তিন মাস না করে আগের মতো ছয় মাস করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একইভাবে এক্সিট পলিসির আওতায় বড় শিল্পঋণ পুনঃ তফসিলের জন্য ১.৫ শতাংশ ডাউন পেমেন্ট, দুই বছরের গ্রেস পিরিয়ডসহ পরিশোধের জন্য ১০ বছর সময় চেয়েছেন তারা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পঋণ পরিশোধের জন্য ১ শতাংশ ডাউন পেমেন্ট, দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর সময় দরকার বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026