1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৬.২ গুণ বেশি রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার ও সোমবারও দূষণের শীর্ষে অবস্থান করছিল ঢাকা।
বাতাসের একিউআই স্কোর ৩০১ এর বেশি হলেই বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ সময় ৪৩৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবয়েচে দূষিত বাতাস বিরাজ করছে কল্যাণপুরে। এর পরেই রয়েছে যথাক্রমে ইস্টার্ন হাউজিং (৩৯৪), মার্কিন দূতাবাস (৩৭২) ও সাভারের হেমায়েতপুর (৩৩৪) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এদিন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়, পশ্চিম নাখালপাড়া সড়ক, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান লেক পার্ক, পীরেরবাগ রেল লাইন, গুলশান ২ এর রব ভবন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, কিরগিজস্তানের বিশকেক, কঙ্গোর শহর কিনশাসা। সকালে শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026