1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে দম্পতি দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ২২৯ বার দেখা হয়েছে

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণে আগুনে দম্পতি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মুক্তার হোসেন (৩৮) ও সালমা (২৮)।
দগ্ধ মুক্তার হোসেন জানান, পশ্চিম আগারগাঁও এলাকায় ২নম্বর রোডের ১৪৭ নম্বর বাসার চার তলার নিচতলায় ভাড়া থাকেন তারা। এলাকায় তার ফার্মেসির দোকান রয়েছে। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন (৬) এসময় বাসার বাইরে ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দগ্ধ স্বামী-স্ত্রী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেসপুরের বাসিন্দা। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026