1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

টার্গেট বিলিয়ন ডলার ♦ বিদেশি বিনিয়োগকারীদের এনে দেখানো হবে পরিবেশ ♦ ইলন মাস্ক বা জ্যাক মা’র মতো বৈশ্বিক উদ্যোক্তাদের আনার চেষ্টা ♦ এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ টার্গেট করে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ ঘোষণা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এটি অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আকর্ষণ বাড়াতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে বিশ্বখ্যাত উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক, জ্যাক মা কিংবা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো সফল বৈশ্বিক উদ্যোক্তাদের ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। অর্থবিভাগ ও বিডা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিনিয়োগের পরিবেশ থাকলে বিনিয়োগকারী আসবে, অন্যথায় আসবে না। তবে এ ধরনের সম্মেলন বিনিয়োগকারীদের মধ্যে একধরনের সচেতনতা তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু উদ্যোক্তারা কোথায় বিনিয়োগ করবেন, সেটা তাঁরাই সিদ্ধান্ত নেবেন। সুযোগসুবিধা ও বিনিয়োগকৃত অর্থের রিটার্নের বিষয়টি নিশ্চিত করতে পারলে উদ্যোক্তাদের আকর্ষণ বাড়ানো সম্ভব।’ পরিকল্পনা অনুযায়ী ৭ থেকে ১০ এপ্রিল এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ওয়েবপেজ খুলে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এ সম্মেলনে বিদেশ থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেকে এনে বিনিয়োগের পরিবেশ প্রত্যক্ষ করানো হবে। এর মধ্যে ইকোনমিক জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিনিয়োগের অন্যান্য সুযোগসুবিধাসহ সামগ্রিক পরিবেশ দেখানো হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026