1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, চার এলাকা ঝুঁকিপূর্ণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, চার এলাকা ঝুঁকিপূর্ণ

সপ্তাহের প্রথম কর্মদিবসে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ তিনে আছে ঢাকার নাম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২৭.৮ গুণ বেশি রয়েছে। এ সময় ঢাকার মার্কিন দূতাবাস (৫৮৫), ইস্টার্ন হাউজিং (৩৯৮), সাভারের হেমায়েতপুর (৩৯০), মহাখালীর আইসিডিডিআরবি (৩২৪) এই চার এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

এছাড়া গুলশান লেক পার্ক (২৫৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৮), মাদানি এভিনিউ (২১০), কল্যাণপুর (২০৬) এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানীর দিল্লি। ৩৩৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬০ স্কোর নিয়ে শহরটিতে খুবই অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছে। অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা মিসরের কায়রো (১৮৪) ও মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026