1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

আগের মতোই পলিথিন নভেম্বরে অভিযান শুরু, মাসে উৎপাদন ৭ হাজার টন – জব্দ ৪০-৫০ টন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

২৩ বছর আগে আইন করে নিষিদ্ধ করা হয় পলিথিন শপিং ব্যাগ। বর্তমান সরকার ফের নিষিদ্ধ করলেও থামানো যাচ্ছে না পলিথিনের আগ্রাসন।

পলিথিন উৎপাদন, বিপণন ও মজুতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পরিবেশ মন্ত্রণালয় গত বছরের নভেম্বর থেকে অভিযান শুরু করে। কিন্তু বিন্দুমাত্র কমেনি এর ব্যবহার। উল্টো হঠাৎ করেই অভিযানে ভাটা পড়েছে। এখনো কাঁচাবাজার, মাছবাজার, মাংসের দোকান, মুদি দোকান- সর্বত্র পলিথিন ব্যাগেই দেওয়া হচ্ছে পণ্য। পাঁচটি পণ্য কিনলে বিনা পয়সায় মিলছে পাঁচ-সাতটি পলিথিন ব্যাগ। মাছ-মাংস কিনলে নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে একাধিক পলিথিন। নিষিদ্ধ পণ্যটির পাইকারি দোকান বা উৎপাদনকারী কারখানাগুলোও আগের মতোই চলছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) হিসাবে দেশে প্রতিদিন ৩ হাজার কারখানায় ১ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ উৎপাদন হচ্ছে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) এক গবেষণায় দেখা গেছে, দেশে ২০২১-২২ অর্থবছরে ১০ লাখ ৬০ হাজার টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯২ হাজার ১০৪ টনই বিভিন্ন পণ্যসামগ্রীর মিনিপ্যাক। সংস্থাটির হিসাবে দেশে বছরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপন্ন হয় প্রায় ৮৭ হাজার টন। মাসে উৎপন্ন হয় ৭ হাজার টনের বেশি। সেখানে গত ৩ নভেম্বর অভিযান শুরুর পর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে ৩০৭টি অভিযানে ১১৭ টনের কিছু বেশি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। বন্ধ করা হয়েছে ১১টি পলিথিন উৎপাদনকারী কারখানা। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026