1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

জনতা ব্যাংকের ৩০০ কোটি টাকা লুট, নেপথ্যে যারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সালাউদ্দিন আহমেদ ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা মেরে দিয়ে এখন প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছেন। জনতা ব্যাংকের ৩০০ কোটি টাকা লুটপাট করে অস্ট্রেলিয়ায় আয়েশি জীবন কাটাচ্ছেন তিনি। সালাউদ্দিন আহমেদ জেলার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা।

এদিকে দুর্বল ব্যবসাপ্রতিষ্ঠানে বড় অঙ্কের ঋণ দেওয়ায় জড়িত জনতা ব্যাংকের কর্মকর্তারা এখন বদলি হয়ে পিঠ বাঁচাতে চাইছেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এত টাকা লুটের নেপথ্যে কারা তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় আসিফ গ্রুপের দুটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন সালাউদ্দিন আহমেদ। অজপাড়াগাঁয়ের দুই একর জায়গায় পোশাক তৈরির এ কারখানা গড়ে তোলার রহস্য জানতেন না কেউ। এলাকাবাসীর ধারণা ছিল, স্থানীয়দের বেকার সমস্যা দূর করা এবং এলাকার উন্নয়নে হয়তো বা ওই আওয়ামী লীগ নেতা এ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দুটি প্রতিষ্ঠান যথারীতি কার্যক্রম শুরু করার দুই-তিন বছর পরই বন্ধ হয়ে যায়। এরই মাঝে জনতা ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণগ্রহণ করেন প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন আহমেদ। সুচতুর এই আওয়ামী লীগ নেতা ব্যাংকঋণের পুরো টাকাটাই পাচার করে সপরিবারে বিদেশে পাড়ি জমান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026