1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

কোনো প্রশ্ন ছাড়াই আবারো দেশে ডলার ফেরানোর চিন্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

ডলার সংকট কাটাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বেশ কয়েকবার দাম বাড়ানোসহ প্রণোদনা দিচ্ছে সরকার। তবে তীব্র না হলেও ডলারের সংকট আদতে কাটেনি। এ রকম পরিস্থিতিতে আয় বাড়াতে আবারো বিদেশ থেকে অবাধে ডলার আনার প্রক্রিয়া উদার করে দেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। এর আগে ২০২২ সালের ২৩শে মে এরকম একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ডলার সরবরাহ বাড়াতে সেই প্রক্রিয়া আবারো চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ফলে যত খুশি ডলার আনা যাবে। প্রবাসী আয় বা রেমিট্যান্স বাবদ দেশে যত পরিমাণ ডলার পাঠানো হোক না কেন, তা নিয়ে কোনো প্রশ্ন করবে না এক্সচেঞ্জ হাউজগুলো। আবার এর বিপরীতে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনাও দেয়া হবে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আগে ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি আয় পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। যে কারণে এর চেয়ে বেশি অর্থ একবারে পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা। দেশে অবাধে ডলার আনার প্রক্রিয়ার সেই সিদ্ধান্ত নতুন করে নেয়া হলে বিদেশ থেকে অর্থ আনতে আর কোনো বাধা থাকবে না। এ নিয়ে বিদেশেও কেউ প্রশ্ন করবে না, আর দেশে তো করবেই না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মানবজমিনকে বলেন, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তবে আগের একটি সার্কুলার আছে। যদি সেই সার্কুলারে নির্ধারিত সময় উল্লেখ না থাকে, তাহলে সেটিই এখনো বহাল থাকার কথা। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ডলারের প্রবাহ বাড়াতেই সরকার শিগগিরই নতুন করে প্রশ্ন ছাড়াই দেশে অর্থ আনার প্রক্রিয়াগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলেন, ডলারের সংকট তাই সরকার হয়তো ডলারের প্রবাহ বাড়াতে এ সুযোগ দিয়েছে। নতুন করে সিদ্ধান্ত নেয়া হলে দেশে ডলার আনায় বড় উল্লম্ফন হতে পারে। এ সময়ে ডলার আনতে এই সিদ্ধান্ত দেশের ও জনগণের জন্য ভালো হবে। দেশ থেকে অবৈধভাবে যাওয়া ডলার হোক আর প্রবাসীদের আয় হোক, দেশে আসলে সবার উপকার হবে। আমেরিকা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, কানাডাসহ অনেক উন্নত দেশ ডলারকে স্বাগত জানায়। আমাদের জানালেও সমস্যা নেই। ডলার সংকট কেটে গেলে জিনিসপত্রের দাম আরও কমে আসবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026