1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বিশ্বের বড় বড় শহরগুলোতে বায়ুদূষণ দিন দিন আরো ভয়াবহ হচ্ছে এবং এর মধ্যে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এ শহরগুলোর বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালেও দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে অবস্থান করছে। ঢাকার বাতাসও আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির বায়ুমান স্কোর ছিল ২৯৭, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। একই সময়ে ঢাকা ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম স্থানে রয়েছে।

এছাড়া, নেপালের কাঠমান্ডু ২২০ স্কোর নিয়ে দ্বিতীয়, পাকিস্তানের লাহোর ১৮৭ স্কোর নিয়ে তৃতীয়, মিশরের কায়রো ১৭১ স্কোর নিয়ে চতুর্থ এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026