1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মহাকাশ যাত্রার অবিস্মরণীয় গল্প সুনীতারা গত জুন মাসে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন। তাদের মিশনের সময়কাল ছিল মাত্র আট দিন। কিন্তু আকস্মিক তাদের বাহন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে ত্রুটি দেখা দেওয়ায় বিপাকে পড়েন তারা। তারপর থেকে তাদের ঠিকানা- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। অবশেষে তারা পৃথিবীতে ফিরলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে

দুই নভোচারীকে কখন এবং কীভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়?
সোমবার গভীর রাতে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরে আসার মিশনটি স্থানীয় সময় ১০:৪৫ মিনিটে (০২:৪৫ জিএমটি) শুরু হয়েছিল। তাদের বহনকারী স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলটি মঙ্গলবার রাত ১:০৫ মিনিটে (০৫:০৫ জিএমটি) মহাকাশ স্টেশনে (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করে। অবশেষে মহাকাশযানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে (২২:০০ জিএমটি) আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। নভোচারীদের প্রস্থান এবং প্রত্যাবর্তনের দৃশ্য- নাসা টিভি সরাসরি সম্প্রচার করে। এর আগে, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলটি মহাকাশ স্টেশনে ডক করা ছিল। এই ক্যাপসুলে মূলত নাসা নভোচারী নিক হেগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভকে মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে আসেন, যেখানে উইলমোর-উইলিয়ামসের জন্য দুটি সিট রাখা হয়। কিন্তু চারজন নভোচারী একই ক্যাপসুলে ফিরতে পারেননি যতক্ষণ না পর্যন্ত এই চার নভোচারীকে বহনকারী একটি অতিরিক্ত ক্রু স্টেশনে আসে। অবশেষে ড্রাগন ক্রু-১০, রবিবার স্থানীয় সময় রাত ১২:০৪ মিনিটে (০৪:০৪ জিএমটি) মহাকাশ স্টেশনে ডক করে, যেখানে ছিলেন নাসা নভোচারী অ্যান ম্যাককলেইন এবং নিকোল আয়ার্স, জাপানি নভোচারী তাকুয়া ওনিশি এবং রাশিয়ান নভোচারী কিরিল পেসকভ। তারা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের মহাকাশযানটি উৎক্ষেপণ করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026