1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ঢাকা শহরের চারপাশে আরো চারটি ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত – নৌপরিবহণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৩৬ বার দেখা হয়েছে

নদীর তীরভূমির অবৈধ দখলরোধ, পরিবেশের উন্নয়ন ও বিনোদনের লক্ষ্যে ঢাকা শহরের চারপাশে আরো চারটি ‘ইকোপার্ক’ স্থাপন করা হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় শ্যামপুরস্থ বিআইডব্লিউটিএ ইকোপার্ক রাইডস্ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উল্লেখ্য যে, ঢাকা জেলার শ্যামপুর কদমতলী থানা এলাকায় ঢাকা নদী বন্দর সীমানায় বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে ইট, বালু ও পাথর রেখে ব্যবসা করে আসছিলেন। এর ফলে উক্ত এলাকার পরিবেশ দূষণসহ ধীরে ধীরে নদী সংকুচিত হতে থাকে। নদী সংকুচিত এবং দখল দূষণ নিয়ে ঐ সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হতে কঠোর অবস্থান গ্রহণ করায় বিগত ২০১১ সনে বিআইডব্লিউটিএ কর্তৃক অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ৬.৬৮৪ একর জায়গা জুড়ে ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ নামে একটি পার্ক গড়ে তোলা হয়। পার্কে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০০ বৃক্ষ ও বিভিন্ন ধরণের ফুলের গাছ রোপণসহ ইন্টারনাল পাকা রাস্তা, ওপেন ইয়ার্ড কংক্রিট বেঞ্চ এম এস ছাতা ইত্যাদি নির্মাণ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য এ্যাডভোকেট বেগম সানজিদা খানম এবং মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট এন্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026