1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঈদুল আজহা কবে?

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলিমদের আরেক ধর্মীয় উৎসবের দিন। যা কুরবানির ঈদ নামে পরিচিত। এ ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ৬ জুন উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026