1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপে যেভাবে কাটবেন ট্রেনের টিকিট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২৬০ বার দেখা হয়েছে

আসছে ঈদে যারা ট্রেনে বাড়ি যেতে চান, তারা ঘরে বসে মোবাইলে কাটতে পারবেন ট্রেনের টিকেট। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে ‘রেল সেবা’ নামে নতুন অ্যাপ চালু করেছে।

ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

অ্যাপটির মাধ্যমে ঘণ্টায় ১৫ হাজার টিকিট কাটা যাবে। অর্থাৎ প্রতি মিনিটে আড়াইশ টিকিট কাটা যাবে। একই সঙ্গে একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এটির মাধ্যমে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন এই অ্যাপটির মাধ্যমে একসঙ্গে ৫০০ যাত্রী ট্রেনের টিকিট কাটতে পারবেন। পরবর্তীতে অবকাঠামোগত পরিবর্তন আসলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট টিকিটের ৫০ শতাংশ ক্রয় করা যাবে মোবাইলের ম্যাসেজ বা অনলাইনের মাধ্যমে। এর মধ্যে কিছু সংখ্যক ম্যাসেজের মাধ্যমে, কিছু ওয়েবসাইট ও কিছু পাওয়া যাবে এই ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে।

যেভাবে চালু করবেন ‘রেল সেবা’ অ্যাপ

অ্যাপের মাধ্যমে টিকিট কাটার জন্য গুগল প্লে-স্টোরে থাকা এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর সাইন-আপ অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে।

অ্যাকাউন্ট খোলা শেষে অ্যাপটির মাধ্যমে সহজেই রেলের টিকিট কেনা যাবে। একই সঙ্গে জানা যাবে ট্রেনের অবস্থান, দেয়া যাবে খাবারের অর্ডার, ট্রেনের সময়সূচি।

টিকিটের অর্থ প্রদান করা যাবে মোবাইল ব্যাংকিংসহ চারটি উপায়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026