1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বৈধতা পেল রুমিন ফারহানার মনোনয়নপত্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২১৪ বার দেখা হয়েছে

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধতা পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র ।

মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর রুমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট ১৬ জুন।

এই নির্বাচনে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় এ পদে আর ভোট হবে না। তাই রুমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় ২৮ মে বিকালে রুমিনকে নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

এসব বিবেচনায় বলা হচ্ছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকই সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করবেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে বিজয়ী হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন।

এক্ষেত্রে সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন আইন অনুযায়ী দলটিকে একটি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসংগ্রামী অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা গত কয়েক বছর ধরেই বিএনপির কর্মকাণ্ডে বেশ সক্রিয়। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন টক শোতেও তাকে নিয়মিত দেখা যায়।

সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমি সংসদে গিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তির জন্য কথা বলব। দেশ, জনগণের জন্য কথা বলব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026