1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২২১ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি অপেক্ষমান অভিভাবকদের সাথে কথা বলেন এবং পরীক্ষা পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানতে চান। অভিভাবকগণ উৎসাহের সাথে তাদের অভিমত তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ের জবাব দেন।
এ সময় শিক্ষামন্ত্রী পরীক্ষা হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরীক্ষাথীরা তাঁকে জানায়, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ও কেন্দ্রের পরিবেশে তারা খুশি।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেও আমরা কিছু বিষয় স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ আমরা নির্দিষ্ট করে দিয়েছি। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় আরো সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনার সময় ব্যবহৃত গাড়ি যাতে কালো কাচের না হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। স্বচ্ছ কাচের গাড়িতে প্রশ্নপত্র বহন করতে হবে, যাতে বাইরে থেকে দেখা যায়।
পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এ মাহমুদ এবং কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা আকতার উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026