1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

রেলের টিকিট কিনতে কমলাপুরে উপচেপড়া ভিড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ১৬৩ বার দেখা হয়েছে

আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফিরতে রেলওয়ের অগ্রীম টিকিট কিনতে বিভিন্ন কাউন্টারে ভিড় জমিয়েছে বহু মানুষ। আজ পাওয়া যাচ্ছে ৪ জুনের টিকিট। শেষ দিনের টিকিট সংগ্রহের জন্য রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কমলাপুর স্টেশন ছাড়া টিকিট বিক্রির অন্যান্য স্থানেও আজ ব্যাপক ভিড় দেখা গেছে।

আজ রবিবার থেকে শেষ হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি। তবে অনলাইনে সার্ভার সমস্যার কারণে যেসব টিকিট বিক্রি হয়নি সেগুলো আগামী মঙ্গলবার থেকে স্টেশনে, অ্যাপে ও অনলাইনে বিক্রি করা হবে।

রেলের ঈদযাত্রা শুরু হবে ৩১ মে। তবে ৩ ও ৪ তারিখের টিকিটের সর্বাধিক চাহিদা রয়েছে। ২২-২৬ মে পর্যন্ত অনলাইন ও কাউন্টারে বিক্রি না হওয়া টিকিট ২৮ মে (মঙ্গলবার) থেকে ক্রমান্বয়ে পুনরায় অ্যাপ ও কাউন্টার থেকে বিক্রি হবে।

টিকিট না পেয়ে অনেক যাত্রী অভিযোগ করছেন রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁদের প্রশ্ন- অ্যাপে বিক্রি করা টিকিট ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হলেও কাউন্টার থেকে বিক্রি করা টিকিট কেন ডিসপ্লেতে দেখানো হচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026