1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মিরপুরে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর শাহআলী রাইনখোলা এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। আহত সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শরীরে কোনো গুলি পায়নি চিকিৎসকরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শাহআলী থানার রাইনখোলা ঈদগাঁ মাঠ পানির টাংকির পাশে এই ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম বলেন, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তার ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তারা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকির পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় ৩-৪ জন যুবক এলোপাতাড়ি গুলি করছিল। তখন সাজ্জাদের পিঠে একটি গুলিবিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।

শান্ত আরও বলেন, ঢাকা মেডিকেলে রাতেই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা তার শরীরে গুলি খুঁজে পায়নি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন আহত সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026