1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

অনলাইন গণমাধ্যম নিবন্ধনে আবেদন ৩০ জুন পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২১৮ বার দেখা হয়েছে

অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। তথ্য অধিদপ্তরে এই আবেদন জমা দিতে হবে। সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যমান অনলাইন সংবাদ পোর্টালগুলোর সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইট www.pressinform.gov.bd এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। ইতিমধ্যে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের আর আবেদনের প্রয়োজন নেই।

অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের নভেম্বরের ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপর ওই সময় আরও চার দফায় বাড়ানো হয়।

এর আগে এক সরকারি ভাষ্যে বলা হয়েছিল, বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হচ্ছে। দৈনিক পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংস্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026