1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

গোপন হিসাবের তথ্য দেবে সুইস ব্যাংক, কী করবে অর্থ পাচারকারীরা?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২৭২ বার দেখা হয়েছে

সুইজারল্যান্ডে অবস্থিত সুইস ব্যাংক বিশ্বে কালো টাকা পাচারকারীদের জন্য খুবই একটি জনপ্রিয় ব্যাংক। এ ব্যাংকটি বিশ্বের বিভিন্ন দেশের কালো টাকা জমা রাখার কুখ্যাতি রয়েছে। বিভিন্ন দেশের নামি-দামি রাজনৈতিক ব্যক্তিত্ব, চোরাকারবারী ছাড়াও অনেক দেশের কালো টাকা জমা থাকে ব্যাংকটিতে।

এনিয়ে বিশ্বের অনেক দেশের চাপ রয়েছে সুইস ব্যাংকের ওপর। সুইচ ব্যাংক কর্পোরেশনের আওতাধীন ব্যাংকগুলোর গ্রাহকদের গোপন তথ্য প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ড সরকার। খবর: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

সুইস সরকারের আয়কর বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন দেশকে একাধিক ব্যাংকের গ্রাহকদের বিষয়ে তথ্য দিয়েছে। তবে সবচেয়ে বেশি তথ্য দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রে। গত ২১ মে ১১ জন ভারতীয়কে নোটিশ পাঠানো হয়েছে।

ভারত সরকার বেশ কিছুদিন ধরেই সুইজারল্যান্ড থেকে কালো টাকা উদ্ধারের চেষ্টা করছে। ভারত ছাড়া আরও কয়েকটি দেশ এনিয়ে সুইজারল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে আসছে। সেই চাপের কাছে নতিস্বীকার করেই এবার গ্রাহকদের বিষয়ে তথ্য প্রকাশ করছে সুইস সরকার।

এদিকে গত মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ জন ভারতীয়কে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। অ্যাকাউন্টের তথ্য ভারত সরকারকে জানানোর বিরুদ্ধে শেষবার আবেদন করার সুযোগ দেয়া হয়েছে তাদের। সেই আবেদন গৃহীত না হলে সব তথ্য পেয়ে যাবে ভারত।

এর মধ্যে দুজন ভারতীয় নাগরিকের তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন, কৃষ্ণ ভগবান রামচন্দ (৭০) এবং কল্পেশ হর্ষদ কিনারিওয়ালা (৪৬)। এ ছাড়া ভারতের আরও বেশ কয়েকজনের নামের অদ্যাক্ষর প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026