1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আজ পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

ছয় দফা দাবি আদায়ে আজ রবিবার সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। গতকাল শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তারা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। তবে এ কর্মসূচি ঘিরে যেন জনদুর্ভোগ না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আন্দোলনের নেতারা।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মেনে নিন, তা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন। আমরা আলোচনায় বসতে আগ্রহী।

অন্য আরেক আন্দোলনকারী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক।

গতকাল শনিবার অনুষ্ঠিত পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়ে নতুন কর্মসূচি হিসেবে আজকের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার বিচার চাই। দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। আমরা আশ্বাস নয়, বাস্তবায়ন চাই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026