1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বৃষ্টিতে ঢাকার বায়ুমানের উন্নতি, দূষণের শীর্ষে দিল্লি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

ঢাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) স্কোর ১১৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এর ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বেড়েছে।

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতে ‍দিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১০তম। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৮ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নেপালের কাঠমাণ্ডুর শহর। এই শহরটির বাতাসের মানের স্কোর হচ্ছে ১৪৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর হচ্ছে ১৪৮। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার স্কোর হচ্ছে ১৪৩, পঞ্চম অবস্থানে উঠে এসেছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের। এই শহরটির বাতাসের মানের স্কোর হচ্ছে ১৪২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026