1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

ভারত-পাকিস্তান যুদ্ধের তোপ ♦ সীমান্তে ফের গোলাগুলি ♦ আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ ♦ পাকিস্তানিদের ফেরত পাঠানোর নির্দেশ দিল্লির ♦ মধ্যস্থতা করতে চায় ইরান-সৌদি আরব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলা চালিয়ে গত সপ্তাহে ২৮ পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান তাদের যুদ্ধ-প্রস্তুতির বিবরণ দিয়ে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকবাহিনী পুরো প্রস্তুত রয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গতকাল গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না উল্লেখ করে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। এ ছাড়া উত্তেজনা নিরসনের পক্ষে এদিন ইরান ও সৌদি আরব মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি, ডন, আলজাজিরা।

প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে। ভারতের সেনা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের ওপারের একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে গুলি ছোড়া হয়। তার উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাজুড়ে একাধিক পাকিস্তান সেনাচৌকি থেকে বিনা উসকানিতে ছোট আকারে গুলি চালানো হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026