1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কেমন চলছে ঢাকার দুই সিটি জলজট ডেঙ্গুর চ্যালেঞ্জ একগুচ্ছ উদ্যোগ উত্তরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

জলজট নিরসন, মশা নিয়ন্ত্রণ, দখল হওয়া রাস্তা-ফুটপাত, মাঠ, খাল, উদ্ধারসহ নাগরিক সেবা নিশ্চিতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যা জানতে প্রতিটি ওয়ার্ডে গণশুনানির আয়োজন করা হচ্ছে। নগর ঢেলে সাজাতে রাস্তা-ড্রেন সংস্কার, খাল পরিষ্কার, শহরে নিরাপদ অটোরিকশা নামানোর মতো একগুচ্ছ উদ্যোগ নিয়ে কাজ করছে ডিএনসিসি।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর সেবা সহজীকরণে এবং ভোগান্তি দূরীকরণে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। যেসব কর্মকর্তা-কর্মচারী ঠিকমতো কাজ করবে না তাদের ঘুম হারাম করে দেব। ঢাকায় যে ভৌত অবকাঠামো করা হয়েছে সেগুলো পরিকল্পনাবিহীন। ঢাকা সিটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। মাঝখানে তিমি মাছের পেটের মতো। খালগুলো সব পূর্ব-পশ্চিমমুখী। জলবিদ্যা মেনে ঢাকার উন্নয়ন হয়নি। এখানে যে যার মতো উন্নয়ন করেছে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির নতুন ও পুরোনো এলাকাগুলোর মধ্যে মূল কিছু পার্থক্য রয়েছে। পুরোনো এলাকার রাস্তা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়ন করা হয়েছে। কিন্তু সেসব এলাকায় সমস্যা রয়েছে মাঠ, পার্ক ও ফুটপাত এসব দখল। আমরা এগুলো দখলমুক্ত করতে কাজ করছি। আর ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন, ফুটপাত এগুলো নির্মাণ করতে হবে। নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা করে সাজানো হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026