1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

চাল নিয়ে প্রতারণা ♦ নাজিরশাইল-মিনিকেট নামে কোনো ধান নেই কেটে-পলিশ করে বাহারি নাম ও দাম ধরা হয় ♦ পালকি নাজির ৭৬, মান্নান নাজির ৮২ মজুমদার নাজির ৮২, শাহরিয়ার নাজির ৯৪, কাটারি নাজির ৯৬ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

দেশের বাজারে নাজিরশাইল নামের কোনো ধান নেই। তারপরও হরেক নামে ও দামে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। একেক দোকানে একেক নামের ও নানা দামের নাজিরশাইলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সর্বনিম্ন ৬২ টাকা থেকে ৯৭ টাকায় বিভিন্ন বাজার ও সুপার শপে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। অনুসন্ধানে জানা গেছে, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে চাল কেটে ও পলিশ করে বিভিন্ন নাম দেওয়া হয়। কখনো অর্ধসেদ্ধ আবার কখনো পূর্ণসেদ্ধ করে বাজারে বিক্রি করা হয়। স্থান-কাল-পাত্রভেদে একই চাল ভিন্ন নামে ক্রেতার চাহিদা অনুযায়ী বস্তাবন্দি হচ্ছে আড়তগুলোয়। আর ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। টঙ্গী বাজারের চালের আড়তে দেখা যায়, বিভিন্ন নামের নাজিরশাইল চাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। মা রাইস স্টোরের প্রোপাইটর মো. কালাম জানান, পালকি নাজিরশাইল ৭৬ টাকা, মান্নান নাজিরশাইল ৮২ টাকা, শাহরিয়ার নাজিরশাইল ৯৪ টাকা, কাটারি নাজিরশাইল ৯৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিতু রাইস এজেন্সির বিক্রেতা রাজ্জাক জানান, রয়েল ক্রাউন নাজিরশাইল ভালোটা ৮৬ টাকা, পরের মানের ৮২ টাকা, পালকি নাজিরশাইল ৬৮, মজুমদার নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাহি রাইস এজেন্সি মালিক আবদুর রহিম জানান, সেভেন স্টার নাজিরশাইল ৭৬ টাকা, জারা নাজিরশাইল ৭৬ টাকা, রয়েল ক্রাউন নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের জনতা রাইস এজেন্সির প্রোপাইটর হাজী মো. আবু ওসমান জানান, ৭২ থেকে ৮৮ টাকার বিভিন্ন নাজিরশাইল বিক্রি হচ্ছে। পালকি নাজিরশাইল ৮৮ টাকা, ছালা পালকি ৭২ টাকা, উৎসব নাজিরশাইল ৬৮ টাকা, হাসকি নাজিরশাইল ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026