1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

এনবিআর বিলুপ্তি : আজ চতুর্থ দিনে গড়াল কলম বিরতিছে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ চতুর্থ দিনেও কলম বিরতি কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা।

এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচলাবস্থার নিরসন চেয়েছে এনবিআর ঐক্য পরিষদ।

শনিবার (১৭ মে) বিকেলে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠনের পক্ষে এমন বক্তব্য উপস্থাপন করেন উপকর কমিশনার নিপুন চাকমা।

তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন এবং মিডিয়া মারফত আলোচনার খবর পাব। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে। এর আগে তিনি চতুর্থ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

নিপুন চাকমা বলেন, রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এদিন প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026