1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

চরম খারাপ অবস্থায় থাকা ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীর জমানো টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি– এ তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। সব প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি প্রতিষ্ঠান হতে পারে। গড়ে এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ খেলাপি। মোট ২২ হাজার ১২৭ কোটি টাকা আমানতের বিপরীতে ক্রমপুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে ১৯ হাজার ২১৮ কোটি টাকা। তাদের লাইসেন্স কেন বন্ধ করা হবে না– জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি ২০ আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে। গত জানুয়ারি থেকে এ কমিটি কাজ করছে। কমিটিকে আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও একীভূতকরণে আইনগত ও কারিগরি ঝুঁকি বা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে বলা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন ও উৎস বের করতে বলা হয়। আর্থিক সূচক, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা এবং সম্পদ দায়ের পরিমাণের ভিত্তিতে যা ঠিক করতে হবে। এসব প্রতিষ্ঠান একীভূত করলে ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা মেটাতে ৪ হাজার ৯৭১ কোটি টাকার দরকার হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026