1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। আজ সোমবার (২ জুন) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই বিশাল বাজেট প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক।

জাতীয় অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ এ সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত বাজেট প্রস্তাবনা সর্বসম্মতভাবে অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেটের ওপর আজ বিকেলে ভাষণ প্রদান করবেন, যা পূর্ব-রেকর্ডকৃতভাবে সম্প্রচারিত হবে। বাজেট বক্তব্য রেকর্ড করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন ভবনে যাচ্ছেন জানিয়ে সূত্র জানিয়েছে।

এ ছাড়া ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026