1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে অধিকাংশ অফিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ১৫৭ বার দেখা হয়েছে

ঈদের ছুটি শেষে সরকারি অফিসসহ অধিকাংশ বেসরকারি অফিসই খুলছে আগামীকাল রবিবার। সে হিসাবে আজ শনিবারই শেষ হচ্ছে ঈদের ছুটি। অফিস ধরতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী আসতে শুরু করেছেন অসংখ্য মানুষ।

এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকুরেরা। তবে তিন তারিখ ছুটি নিয়ে অনেকে মোট নয় দিন ছুটি পেয়েছেন।

আজ শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে, রেল স্টেশনে ও সদরঘাটে ঢাকায় ফেরা মানুষে ভিড় ছিল। একই সঙ্গে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে।

গত বুধবার সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছিল ঈদুল ফিতরের ছুটি।

ঈদের পরের দিন বৃহস্পতিবার থেকেই আবার গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। অনেকে অবশ্য ঈদের পরেও ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জরুরি কাজ নেই এমন মানুষ ভিড় এড়াতে মূল ছুটির আগে বাড়ি চলে যান। বাড়তি ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য শনিবারই ঢাকায় এসে উপস্থিত হবেন। তবে কেউ কেউ রবিবার সকাল নাগাদ পৌঁছে অফিস ধরবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026