1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়াবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

জাতীয় নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করেন বিএনপি নেতারা । নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেই সরকার নির্বাচন বিষয়ে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে এখনই সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চান না। সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখবেন তারা।

গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, বৈঠকে নেতারা একমত হন, দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশে স্থিতিশীলতা ফেরাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রয়োজন। বিভিন্ন ফোরাম থেকে তারা এ দাবি অব্যাহতভাবে তুলে ধরবেন। ঈদুল আজহার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা করণীয় নির্ধারণ করবেন। এদিকে ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব না মানার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

সংস্কার ইস্যুতে ওই দিন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়বস্তু সভায় উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়– ড. ইউনূসের এ বক্তব্যের শক্ত প্রতিবাদ ঐকমত্য কমিশনের বৈঠকে জানানো হয়েছে বলে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026