1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

রাজধানীতে ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‍্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’

সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে।

এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এদিন দুপুরে র‌্যাব- ১ এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি যদি র‌্যাবের হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পড়ে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026