1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৪৪ বার দেখা হয়েছে

দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কামাল আহমেদ মজুমদার এবং এডভোকেট মুহম্মাদ আলতাফ আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি কক্সবাজার থেকে খুলনা বিভাগে এবং দেশের অন্যান্য অঞ্চলে স্বল্প সময়ে ও নিরাপদে চিংড়ি রেনু পোনা পরিবহণ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহণ ব্যবস্থা সংশ্লিষ্ট সকলের সাথে দ্রুত সমন্বয় সাধন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সকল শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রেখে মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ সংশোধনপূর্বক যুগপোযোগী করার জন্য এবং প্রাণিরোগ নির্ণয়ের জন্য দেশের সকল উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ দপ্তরে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে গত ১-৫ এপ্রিল, ২০১৭ ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ এসেম্বলি সফলভাবে সম্পন্ন হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026