1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ২২৭ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী ১১ জুন মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন।
এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেন। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।
এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রনালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
ওই অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।
image_print

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026