1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

রাজধানীতে ফিরছে মানুষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ১৫৫ বার দেখা হয়েছে

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ কর্মস্থলগুলোতে ফিরছে লাখ লাখ মানুষ। আজ শনিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল মানুষের ভিড়।

আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলবে। তাই পরিবার নিয়ে শনিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন লোকজন। উত্তরবঙ্গ থেকে ফিরতে টাঙ্গাইল থেকে গাজীপুর পর্যন্ত কিছুটা বেগ পোহাতে হয়েছে ঢাকামুখী মানুষকে।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় এ কদিন ঢাকা মহানগরী ছিল বেশ ফাঁকা। আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই চাপ বাড়ছে।

তবে লোকজন ফিরলেও এক সপ্তাহের আগে স্বাভাবিক চাঞ্চল্য ফিরবে না রাজধানীতে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে। যতদিন বাড়তি ভিড় থাকবে ততদিন পর্যন্ত ট্রেনের বিশেষ সেবা চলবে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026