1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

তিন বছরে ৬০০ কোটি ছাড়াবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

আইটি ডেস্ক

 

প্রযুক্তির সহজলভ্যতা আর ইন্টারনেট বিস্তারের কল্যাণে সোশ্যাল মিডিয়া এখন বিশ্বজুড়ে যোগাযোগের প্রধান মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউব এ প্ল্যাটফর্মগুলো শুধুই বিনোদন বা সংযোগের জায়গা নয়, বরং হয়ে উঠেছে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

জার্মানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৫২২ কোটি মানুষ সামাজিক মাধ্যমে সক্রিয়, যা বৈশ্বিক জনসংখ্যার ৬৩.৮ শতাংশ। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে এ সংখ্যা ৬০০ কোটিতে পৌঁছাবে। স্মার্টফোনের বিস্তার, সাশ্রয়ী ডিভাইস ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হচ্ছে পিছিয়ে থাকা দেশগুলোর মানুষও। ব্যক্তিগত সংযোগ ছাড়াও, ব্যবসা, সংবাদ প্রচার, রাজনৈতিক ক্যাম্পেইন, এমনকি শিক্ষা কার্যক্রমেও সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হচ্ছে। বিশেষত তরুণদের মধ্যে এ প্ল্যাটফর্মগুলোর প্রভাব প্রবল।

গবেষণা বলছে, একজন ব্যবহারকারী প্রতি দিন গড়ে সোশ্যাল মিডিয়ায় সময় দেন প্রায় ১৫১ মিনিট, যা ২০১৫ সালের তুলনায় ৪০ মিনিট বেশি। তবে এর নেতিবাচক দিকও কম নয়। অতিরিক্ত ব্যবহার থেকে তৈরি হচ্ছে আসক্তি, বাড়ছে মানসিক চাপ, কমছে সামাজিক মেলামেশা।

ডিমান্ডসেইজের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে ২১ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভুগছে। কিশোর-কিশোরী ও শিশুদের স্ক্রিন টাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের রয়েছে ৩০৭ কোটির বেশি ব্যবহারকারী, যার বড় অংশ ২৫-৩৪ বছর বয়সি। তবে প্রবীণরাও এখন সংযুক্ত হচ্ছেন এ জগতে। পরিবারের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রয়োজনে। সোশ্যাল মিডিয়া যতই আধুনিক হোক, এর ব্যবহার যেন ভারসাম্যপূর্ণ হয় এটাই সময়ের দাবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026