1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ আটক ১১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ২৪৯ বার দেখা হয়েছে

রাজধানীর সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আরিফুর রহমান (৩৪), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. মনির (৪০), মো. মোস্তাক মোল্লা (২৬), মো. আব্দুল মুকিম (২৭), মো. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মো. রনি (২৭), মো. নাছির (৪০) ও মো. জাকির হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব গণমাধ্যমকে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সদরঘাট, সাইনবোর্ড ও আশপাশ এলাকার পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিলেন। গতকাল মঙ্গলবার তারা ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হচ্ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026