1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

খানাখন্দে বেহাল সড়ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

গুলশান লেক ভিউ বা ঝিলপাড় নামে পরিচিত বাড্ডা-গুদারাঘাট সড়কটি খনাখন্দে ভরা। কোথাও কোথাও বড় গর্ত। বেশ কিছু জায়গায় উঠে গেছে পিচ ও কার্পেট। বৃষ্টি হলেই পানি জমে। ব্যস্ততম এই সড়কটিতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সড়কটি দেখভাল করা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে টানাপোড়েনে সড়কটি সংস্কার হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, গুলশান, বনানী ও বারিধারা এলাকার যানজট কমাতে লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডা (হাতিরঝিল মোড়) থেকে শাহজাদপুর পর্যন্ত লেকের পাড়ে বাড্ডা-শাহজাদপুর অংশে ২.৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে ও ৩০ ফুট প্রস্থের এই সড়কটি তৈরি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যান চলাচলের জন্য ২০১৮ সালে খুলে দেওয়া হয় সড়কটি। এই রাস্তার ফলে যানজট কমাতে সুফল পাওয়া গেলেও বর্তমানে একেবারেই চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কটি।

রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে দুই সংস্থার মধ্যে সড়কটি নিয়ে সমঝোতা হয়। বুঝিয়ে দেওয়া হয় উত্তর সিটি কর্তৃপক্ষকে। তবে প্রকল্পের ৯ মাস বাকি থাকলেও সড়কটির কোনো সংস্কার করা হয়নি। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, এই সড়কটি সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026