1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

মধ্যরাতে দুই সড়ক দুর্ঘটনা রাজধানীতে সড়কে ঝরল পাঁচ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

রাজধানীর দুই স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা-পুলিশ দুই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতাবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মারা যান তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংকরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল। তিনি জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরো জানান, নিহত দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026