1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

দুই দিন পর আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

কমপ্লিট শাটডাউনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবির) কর্মকর্তাদের চলমান সব কর্মসূচির গত শনিবার থেকে গতকাল রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর। পরে গতকাল রাত সাড়ে ৯টায় ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে কাজ শুরু হয়েছিল, তবে আজ আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

উল্লেখ্য, এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ মে থেকে শুল্কায়ন, পরীক্ষাসহ সব ধরনের কাস্টম কার্যক্রম বন্ধ রেখে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছিলেন। এর ফলে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৩ হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার জমে গিয়েছিল।

 

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘কাস্টমের কর্মসূচির কারণে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়েছে। নতুন করে কোনো কনটেইনার খালাস হয়নি।

রপ্তানি কনটেইনারও ডিপো থেকে আসেনি। তাই বন্দরে কনটেইনারজট বেড়ে গিয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026