1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্যপদ লাভের সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্য পদ লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। আবেদন পাওয়া সাপেক্ষে ওর্য়াল্ড স্কিল ইন্টারন্যাশনাল বাংলাদেশকে সদস্য পদ প্রদান করবে। শীঘ্রই বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিক আবেদন করবে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০১৯ এ অংশগ্রহণে বাংলাদেশের প্রস্তুতি শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ-এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্থাটির প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি বলেন, বাংলাদেশ সদস্যপদ লাভের জন্য আবেদন করলে বাংলাদেশ হবে সংস্থাটির ৭৮তম সদস্য দেশ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সংস্থার ৪৪তম প্রতিযোগিতার আগেই বাংলাদেশ সদস্যপদ লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তৃতায় শ্রম সচিব বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্য লাভের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।
সংস্থাটি দু’বছর অন্তর সদস্য দেশগুলোকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। রাশিয়ার কাজানে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ৪৫ তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে কর্মশালায় জানানো হয়। বাংলাদেশে ১৫-১৯ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। এ কর্মক্ষম জনগোষ্ঠীকে বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনসম্পদে পরিণত করে জাতীয় ও আন্তর্যাতিক চাহিদা পূরণ করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সম্ভব। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ। এ ধরনের কর্মশালা বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতিকে এগিয়ে নেবে।
গতকাল রাতে ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি একদিনের সফরে বাংলাদেশে আসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026