1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

টিকাটুলির কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২ জুলাই) ভোরে ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুন নেভাতে কয়েকটি ইউনিট একযোগে কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026