1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ; বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে রাজধানীর নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।

রবিবার বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির একাংশের নেতা এজমুল হোসেন পাইলট, ইফতিখার রহমান কবির, বায়েজিদ আরেফিন, আবুল হাসান, মামুন বিল্লাহ, আব্দুর রহিমসহ শতাধিক নেতা।

তাদের দাবি, বয়স সীমাসহ কাউন্সিলে প্রার্থীর হওয়ার ক্ষেত্রে যে তিনটি শর্তারোপ করা হয়েছে তা বাতিল করা।

কর্মসূচি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ নেতারা।

উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনও বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনও শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026