1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

পাবনায় নাহিদ ইসলাম চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে রাজনৈতিক দলগুলো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

পাবনা জেলা প্রতিনিধি:

 

‘বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছে, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে’—এমন মন্তব্য করেছেন ন্যাশনাল চেঞ্জ পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, খুনি ও ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি এখনো দায়িত্বে থাকতে পারেন না। গণঅভ্যুত্থানের সঙ্গে যারা প্রতারণা করেছে, তারা দেশের জনগণের সঙ্গেও প্রতারণা করেছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছিলাম, অভ্যুত্থানের পর দেশের প্রতিটি সেক্টরে সংস্কার প্রয়োজন—পুলিশ, আমলাতন্ত্র, সেনাবাহিনী ও মিডিয়া সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পথসভায় বলেন, যারা নির্বাচন পেছাতে চায়, তারাই আসলে সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চায়। বিএনপির ভাইয়েরা বলেছেন, বসুন্ধরার বিষয়ে বলায় আমি নাকি ভয় পেয়েছি। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি কারা ভোগদখল করে রেখেছে?

তিনি বলেন, এনসিপির রাজনীতি দখলদার, লুটেরা ও ধর্ষণকারীদের কবল থেকে মুক্ত করতে হবে। বসুন্ধরা ও এস আলম বাংলাদেশের রাজনীতিকে এমন এক রোষানলে ফেলেছে, যেখানে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

সভা শেষে নেতারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026